• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দুদকের মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট সারাদেশে অবৈধ মজুতকৃত ৪ লাখ ৬৯ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার অধ্যাদেশ পাস হলে সরকারের সঙ্গে আলোচনা করে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত: সিইসি জ্বালানি খাতে মাসে আড়াই থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়া সংসদে ১২ বিল পাস: রহিত হল সুপ্রিম কোর্ট ও মানবাধিকারবিষয়ক অধ্যাদেশ

ঈদুল আজহায় ফারদিন দীঘি ফিরছেন নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে

প্রভাত রিপোর্ট / ৫২ বার
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

প্রভাত বিনোদন: গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি‘সিনেমার মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সেই ধারাবাহিকতা ধরে রেখে আসন্ন ঈদুল আজহায় তিনি ফিরছেন নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে।
পরিচালক মেহেদী হাসানের এই ছবিটি শুটিং শুরুর পর থেকেই ছিল আলোচনায়। গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে শুরু হওয়া শুটিং শেষ করার পরিকল্পনা ছিল চলতি বছরের ঈদুল ফিতরে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় মুক্তি পিছিয়ে যায়। একই সময়ে নির্মাতা তাঁর আরেকটি ছবি ‘রাক্ষস‘–এর কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, যা এবারের ঈদে মুক্তি পেয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ঈদুল আজহায় ‘বিদায়’ মুক্তি প্রায় নিশ্চিত। খুব শিগগির ছবিটির বাকি অংশের শুটিং শুরু হবে।
এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘ছবিটির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং মালয়েশিয়ায় বাকি রয়েছে। পাশাপাশি একটি গানের কাজও এখনো শেষ হয়নি। খুব শিগগিরই শিডিউল চূড়ান্ত হবে। দারুণ একটি গল্পে ছবিটি তৈরি হচ্ছে—এ ধরনের গল্প আমাদের এখানে খুব একটা দেখা যায় না।’
জানা গেছে, ‘বিদায়’–এ প্রচলিত অর্থে কোনো একক নায়ক নেই; বরং গল্পই এখানে মুখ্য। এতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবু।
ছবিটি নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে দীঘি বলেন, ‘বিদায় এমন একটি গল্প, যা শুধু দেখার জন্য নয়, মনে রাখার মতো। এতে আবেগ ও বাস্তবতার মিশেল আছে, নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাওয়ার মতো অনেক মুহূর্ত রয়েছে। দর্শক হলে থেকে বের হওয়ার পরও গল্পটি তাঁদের ভেতরে রয়ে যাবে, এমনটাই বিশ্বাস করি। পরিবার নিয়ে দেখার মতো একটি কাজ এটি।’
ছবির প্রযোজকও বলেন, ‘অনেকে জানতে চান, আমাদের সিনেমার নায়ক কে। আমি বলব, এই সিনেমার গল্পই নায়ক। এটি একটি মানবিক ও সচেতনতামূলক গল্প, যা পরিবার নিয়ে দেখার মতো।’
‘বিদায়’ –এর পাশাপাশি দীঘি আরেকটি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার শুটিং ইতিমধ্যে শেষ করেছেন তিনি, সেটিও ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও