• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দুদকের মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট সারাদেশে অবৈধ মজুতকৃত ৪ লাখ ৬৯ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার অধ্যাদেশ পাস হলে সরকারের সঙ্গে আলোচনা করে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত: সিইসি জ্বালানি খাতে মাসে আড়াই থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়া সংসদে ১২ বিল পাস: রহিত হল সুপ্রিম কোর্ট ও মানবাধিকারবিষয়ক অধ্যাদেশ

মৌলভীবাজারে অবৈধভাবে মজুত ১৬০০ লিটার ডিজেল জব্দ

প্রভাত রিপোর্ট / ৩৯ বার
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার দিনগত রাত ১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ‘হিরন এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে অভিযান চালায় প্রশাসন। তল্লাশিকালে দোকানের ভেতরে অবৈধভাবে মজুত করে রাখা ৮টি ড্রাম ভর্তি প্রায় ১ হাজার ৬০০ লিটার ডিজেল পাওয়া যায়। অভিযান চলাকালে হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া এবং তার ছেলে জুয়েল মিয়া পালিয়ে যান। তারা পলাতক থাকায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, অবৈধ মজুতদারির এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, উদ্ধারকৃত ১ হাজার ৬০০ লিটার ডিজেল বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে। জব্দকৃত এই তেলগুলো সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও