• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দুদকের মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট সারাদেশে অবৈধ মজুতকৃত ৪ লাখ ৬৯ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার অধ্যাদেশ পাস হলে সরকারের সঙ্গে আলোচনা করে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত: সিইসি জ্বালানি খাতে মাসে আড়াই থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়া সংসদে ১২ বিল পাস: রহিত হল সুপ্রিম কোর্ট ও মানবাধিকারবিষয়ক অধ্যাদেশ

রোনালদোর জোড়া গোলে জিতলো আল নাসর, উঠলো পয়েন্ট টেবিলের শীর্ষে

প্রভাত রিপোর্ট / ৩৩ বার
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

প্রভাত স্পোর্টস : হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাসখানেক মাঠের বাইরে ছিলেন আল নাসরের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। যে কারণে নভেম্বরের পর আর তাকে আন্তর্জাতিক ফুটবলে দেখা যায়নি। শুক্রবার রাতে তার মাঠে প্রত্যাবর্তনটা হলো রাজসিকভাবে। রোনালদোর জোড়া গোলে আল নাজমাকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল নাসর।
শুক্রবার রাতে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সৌদি প্রো লিগের ম্যাচটিতে ৮৩ মিনিট পর্যন্ত খেলেছেন রোনালদো। এর মধ্য দিয়ে বিশ্বকাপের আগে তিনি পর্তুগালের দুশ্চিন্তায়ও ইতি টানলেন। রোনালদো ছাড়াও আল নাসরের পক্ষে সেনেগালিজ তারকা সাদিও মানে জোড়া এবং আব্দুল্লাহ আল হামদান একটি গোল করেছেন। দুই গোল করে ব্যবধান কমিয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আল নাজমা। যদিও ম্যাচে প্রথম গোল হজম করে আল নাসর। ৪৪ মিনিটে রাকান আলতুলাইহি আল নাজমাকে লিড এনে দেন। তবে নাসরকে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি, যোগ করা সময়ের অষ্টম মিনিটে তাদের সমতায় ফেরান আল হামদান। এক মিনিট পর সাদিও মানে স্কোরশিটে নাম লেখালে স্বাগতিকরা ২-১ লিড পায়। দ্বিতীয়ার্ধে নামার মিনিট দুয়েকের মাথায় আল নাজমাকে সমতায় ফেরান ফেলিপে কারদোসো। তবে তাদের স্বস্তিতে থাকতে দিলেন না রোনালদো। ৫৬ মিনিটে তিনিও যোগ দেন গোলের মিছিলে।
৭৩ মিনিটে নাসর পেনাল্টি পেলে স্পটকিকে সাফল্য পেয়েছেন সিআরসেভেন। এর মধ্য দিয়ে পেশাদার ক্যারিয়ারের ৯৬৭তম গোল পেয়ে গেলেন সময়ের এই অন্যতম সেরা তারকা। ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার পথে দ্রুতই এগোচ্ছেন তিনি। ৪-২ ব্যবধানে জয়ের পথেই ছিল আল নাসর। ৯৫ মিনিটে মানে ব্যক্তিগত গোলের জোড়া পূর্ণ করলে ব্যবধান বেড়ে ৫-২ এ পরিণত হয়। এই জয়ে প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল নাসর (২৭ ম্যাচে ৭০ পয়েন্ট) ৬ পয়েন্টে এগিয়ে গেল দুইয়ে থাকা আল হিলালের (২৬ ম্যাচে ৬৪ পয়েন্ট) চেয়ে।
চোট কাটিয়ে এমন প্রত্যাবর্তনে স্বাভাবিকভাবেই স্বস্তির প্রতিক্রিয়া দেখিয়েছেন রোনালদো। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘মাঠে ফিরতে পেরে ভালো লাগছে। আমরা একসঙ্গে এগিয়ে যাব।’ যদিও ২০২৩ সালের জানুয়ারিতে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত কোনো মেজর ট্রফি জেতা হয়নি সিআরসেভেনের। ব্যক্তিগতভাবে বেশ কিছু রেকর্ড গড়লেও দলগত পরিসংখ্যানে তাকে বারবার হতাশ হতে হয়েছে। এর আগে চোটের কারণে ফেব্রুয়ারির পর থেকে মাঠের বাইরে কাটিয়েছেন রোনালদো। ফলে আল নাসরের দুটি লিগ ম্যাচ এবং পর্তুগালের সর্বশেষ দুটি প্রীতি ম্যাচ তিনি খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে ২০২৬ বিশ্বকাপের আয়োজক মেক্সিকোর সঙ্গে গোলশূন্য সমতা এবং যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারায় পর্তুগাল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও