• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দুদকের মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট সারাদেশে অবৈধ মজুতকৃত ৪ লাখ ৬৯ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার অধ্যাদেশ পাস হলে সরকারের সঙ্গে আলোচনা করে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত: সিইসি জ্বালানি খাতে মাসে আড়াই থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়া সংসদে ১২ বিল পাস: রহিত হল সুপ্রিম কোর্ট ও মানবাধিকারবিষয়ক অধ্যাদেশ

পাঁচ ম্যাচ আগেই নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন পিএসভি আইন্দহোভেন

প্রভাত রিপোর্ট / ২৫ বার
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

প্রভাত স্পোর্টস: এফসি ভোলেন্দামের মাঠে গোলশূন্য ড্র করল ফেনুর্দ। তাতে বিজয়ের হাসি হাসল পিএসভি আইন্দহোভেন। পাঁচ ম্যাচ হাতে রেখে রবিবার টানা তৃতীয়বার নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন হলো তারা।
গত শনিবার উত্রেখটের বিপক্ষে ৪-৩ গোলে ঘরের মাঠে জিতেছিল আইন্দহোভেন। ২৯ ম্যাচে ৭১ পয়েন্ট হয়েছিল তাদের। শিরোপার আশা বাঁচিয়ে রাখতে জিততেই হতো ফেনুর্দকে। কিন্তু ভোলেন্দামে ড্র করায় তাদের পয়েন্ট দাঁড়ায় ৫৪। ১৭ পয়েন্ট এগিয়ে আইন্দহোভেন। বাকি ম্যাচগুলো জিতলেও তাদের ছুঁতে পারবে না ফেনুর্দ।
এনিয়ে ক্লাব ইতিহাসে তৃতীয়বার টানা তিনবার চ্যাম্পিয়ন হলো আইন্দহোভেন। এর আগে ১৯৮৬ থেকে ১৯৮৯ সাল এবং ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত দুইবার টানা চারটি শিরোপা জিতেছিল তারা। সব মিলিয়ে ২৭ বার লিগ চ্যাম্পিয়ন দলটি। ৩৬ শিরোপা নিয়ে তাদের উপরে কেবল আয়াক্স আমস্টারডাম।
টানা চতুর্থবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলা নিশ্চিত করল আইন্দহোভেন। এই আসরের রানার্সআপও ইউরোপের শীর্ষ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করবে। তৃতীয় দল খেলবে তৃতীয় বাছাইপর্বে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও