• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দুদকের মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট সারাদেশে অবৈধ মজুতকৃত ৪ লাখ ৬৯ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার অধ্যাদেশ পাস হলে সরকারের সঙ্গে আলোচনা করে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত: সিইসি জ্বালানি খাতে মাসে আড়াই থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়া সংসদে ১২ বিল পাস: রহিত হল সুপ্রিম কোর্ট ও মানবাধিকারবিষয়ক অধ্যাদেশ

আল-আরাফাহ্ ব্যাংকের উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ৩৫ বার
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

প্রভাত অর্থনীতি: আল-আরাফাহ্ ব্যাংকের কক্সবাজার জেলার এজেন্ট ব্যাংকিং, শাখা ও আউটলেট ব্যবস্থাপকদের এক মতবিনিময় সভা ও উঠান বৈঠক সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁঞা। এ ছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন
আল-আরাফাহ্ ব্যাংকের কক্সবাজার জেলার এজেন্ট ব্যাংকিং, শাখা ও আউটলেট ব্যবস্থাপকদের এক মতবিনিময় সভা ও উঠান বৈঠক সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁঞা। এ ছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেনছবি: আল-আরাফাহ্ ব্যাংক
শরিয়াহ্ভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কক্সবাজার জেলার এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ব্যবস্থাপকদের মতবিনিময় সভা ও উঠান বৈঠক সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁঞা এবং বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মমতাজুল হক। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আল–আরাফাহ ইসলামী ব্যাংকের কক্সবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে দিনব্যাপী এই মতবিনিময় সভায় স্থানীয় এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ব্যবস্থাপকদের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায়, আমানত বাড়ানোর কৌশল ও গ্রাহকসেবা নিয়ে আলোচনা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও জোরদার করছে। এ জন্য তিনি এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ব্যবস্থাপকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনা এবং নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা প্রদানে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও