• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয় ছিল: চিফ প্রসিকিউটর

প্রভাত রিপোর্ট / ২৮ বার
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয় ছিল বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেছেন, গুমসংক্রান্ত যে অপরাধটি গুম অধ্যাদেশের আওতায় ছিল, সেটি ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংবিধিবদ্ধ ছিল। মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ কথা বলেন।
এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন বিল মঙ্গলবার জাতীয় সংসদে পাস হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে ট্রাইব্যুনাল আইনে গুমের বিষয়টি যুক্ত করা হয়েছে। সংসদে আইনমন্ত্রী বলেছেন, গুমের বিচার করার জন্য সরকার যে কতটা প্রতিশ্রুতিবদ্ধ, সেটা এর মধ্য দিয়ে প্রমাণিত হলো। এর প্রেক্ষিতে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমি কপিটা এখনো দেখিনি। আমি শুকরিয়া জানাচ্ছি যে গুম অধ্যাদেশ যদি বাতিল হয়ে থাকে এবং এটি ট্রাইব্যুনাল অ্যাক্টের সঙ্গে যুক্ত হয়েছে। আমি মাননীয় আইনমন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ, আমার মনে হচ্ছে, গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয় আইন ছিল।’
মো. আমিনুল ইসলাম আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে গুমের অভিযোগের বিচারের যথেষ্ট এখতিয়ার ছিল, অতিরিক্ত আইন বা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজন ছিল না। চিফ প্রসিকিউটর বলেন, ‘এখন যদি এটি ট্রাইব্যুনালের সঙ্গে একীভূত হয়ে থাকে, আমি মনে করি এটি একটি সঠিক এবং যৌক্তিক সিদ্ধান্ত।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও