• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষ সারিতে ঢাকা

প্রভাত রিপোর্ট / ৫৬ বার
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
ছবি সংগৃহীত

প্রভাত রিপোর্ট: বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষ সারিতে উঠে এসেছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে শহরটির বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৪২ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। এ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
তালিকায় শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই, যার একিউআই স্কোর ১৮০। দ্বিতীয় অবস্থানে ভিয়েতনামের রাজধানী হ্যানয় (১৬০)।
একিউআই সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, যেখানে শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। ৩০১ থেকে ৪০০ স্কোর হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পড়ে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে থাকা ঢাকায় এ পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও