• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দুদকের মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট সারাদেশে অবৈধ মজুতকৃত ৪ লাখ ৬৯ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার অধ্যাদেশ পাস হলে সরকারের সঙ্গে আলোচনা করে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত: সিইসি জ্বালানি খাতে মাসে আড়াই থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়া সংসদে ১২ বিল পাস: রহিত হল সুপ্রিম কোর্ট ও মানবাধিকারবিষয়ক অধ্যাদেশ

জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না জ্যাকুলিনের প্রেমিক সুকেশ

প্রভাত রিপোর্ট / ৩২ বার
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

প্রভাত বিনোদন: বলিউডের অন্যতম আলোচিত জুটি সুকেশ চন্দ্রশেখর ও জ্যাকুলিন ফার্নান্দেজ। কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলা সংশোধনাগারে থেকেও প্রেমে ভাটা পড়েনি সুকেশ চন্দ্রশেখরের। সেখান থেকেই প্রেয়সী জ্যাকুলিন ফার্নান্দেজের জন্য প্রেমের বার্তা পাঠান তিনি পাশাপাশি দামি উপহারও। অবশেষে সেই আলোচিত এই প্রেমিকের ইচ্ছা পূরণ হতে চলেছে। ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরকে জামিন দিয়েছেন দিল্লির একটি আদালত।
আনন্দবাজারের প্রতিবেদন অনযায়ী, মঙ্গলবার (৭ এপ্রিল) আদালতের পক্ষ থেকে জানানো হয়, বিচার প্রক্রিয়া চলাকালীন নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি কাউকে আটকে রাখা হলে তার ব্যক্তিগত স্বাধীনতা ও মৌলিক অধিকার লঙ্ঘিত হয়।
এই যুক্তিতেই ৫ লাখ টাকার ব্যক্তিগত বন্ড জমা দেয়ার শর্তে সুকেশের জামিন মঞ্জুর করা হয়। তদন্তকারী সংস্থাগুলোর মতে, সুকেশের এই প্রতারণা চক্রের জাল ছিল সুদূরপ্রসারী। বছরের পর বছর ধরে তদন্ত চললেও তার অপরাধের পরিধি নিয়ে এখনও নতুন নতুন তথ্য উঠে আসছে। তবে জামিন পেলেও এখনই কারাগার থেকে মুক্তি মিলছে না সুকেশের। তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে মোট ৩১টি ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে ২৬টি মামলায় জামিন পেলেও এখনও ৫টি মামলার বিচার ও আটকাদেশ বহাল রয়েছে।
এদিকে জ্যাকুলিন নিজেকে এই চক্রের ‘শিকার’ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়েছিলেন, তবে দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের এই সাম্প্রতিক রায়ে সুকেশের জন্য স্বস্তি মিললেও জ্যাকুলিন ও সুকেশের এই অধ্যায় জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও