• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দুদকের মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট সারাদেশে অবৈধ মজুতকৃত ৪ লাখ ৬৯ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার অধ্যাদেশ পাস হলে সরকারের সঙ্গে আলোচনা করে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত: সিইসি জ্বালানি খাতে মাসে আড়াই থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়া সংসদে ১২ বিল পাস: রহিত হল সুপ্রিম কোর্ট ও মানবাধিকারবিষয়ক অধ্যাদেশ

পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৬ জনের কারাদণ্ড

প্রভাত রিপোর্ট / ৪২ বার
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস ও সংলগ্ন এলাকায় দালালবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাব। এসময় দালাল চক্রের ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ এপ্রিল) সকালে এই অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. যুবায়েরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান। অভিযান পরিচালনাকালে দালাল চক্রের মোট ৬ জনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।
এম মুবীন রহমান তাপস জানান, সম্প্রতি সংঘবদ্ধ এক দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দেওয়া প্রার্থীদের পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি টাকার বিনিময়ে ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য প্রলুব্ধ করে। পাসপোর্ট প্রার্থীরা তাদের প্রতারণায় রাজি না হওয়া পর্যন্ত নানানভাবে বিরক্ত করতে থাকে। অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এসব ব্যাপারে কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার হওয়ার পরও চক্রটি গণউপদ্রব চালাতে থাকে। বিজ্ঞপ্তিটি নোটিশ বোর্ড ছাড়াও মাইকিং করে দালালদের উপদ্রব সৃষ্টিকারীদের সতর্ক করা হয়। এসব সতর্কীকরণ পদক্ষেপ গ্রহণের পরেও দালাল চক্রের উপদ্রবে সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হওয়ায় র‌্যাব-২ নিয়মিত গোয়েন্দা নজরদারি বাড়ায়। তিনি বলেন, এরই ধারাবাহিকতায় আজ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত র‌্যাব-২ এর আভিযানিক দল রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। সেসময় পাসপোর্ট দালাল চক্রের মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও