• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দুদকের মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট সারাদেশে অবৈধ মজুতকৃত ৪ লাখ ৬৯ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার অধ্যাদেশ পাস হলে সরকারের সঙ্গে আলোচনা করে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত: সিইসি জ্বালানি খাতে মাসে আড়াই থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়া সংসদে ১২ বিল পাস: রহিত হল সুপ্রিম কোর্ট ও মানবাধিকারবিষয়ক অধ্যাদেশ

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে বাগদাদে উল্লাস

প্রভাত রিপোর্ট / ৪৬ বার
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

প্রভাত ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর ইরাকের রাজধানী বাগদাদে উদযাপনের খবর পাওয়া গেছে। যুদ্ধ চলাকালে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী এবং মার্কিন বাহিনীর পারস্পরিক হামলার কারণে ইরাক সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। মঙ্গলবার রাতে যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার ঠিক আগে ইরাকি কর্মকর্তারা জানান, দেশজুড়ে হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন, যার মধ্যে দুই শিশু রয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এরই মধ্যে তেলের দাম কমেছে এবং শেয়ারবাজারে উত্থান দেখা গেছে।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক অ্যালেক্স হোলমস বলেন, বাজারে স্বস্তি ফিরলেও যুদ্ধবিরতি কতটা টেকসই হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও