• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দুদকের মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট সারাদেশে অবৈধ মজুতকৃত ৪ লাখ ৬৯ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার অধ্যাদেশ পাস হলে সরকারের সঙ্গে আলোচনা করে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত: সিইসি জ্বালানি খাতে মাসে আড়াই থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়া সংসদে ১২ বিল পাস: রহিত হল সুপ্রিম কোর্ট ও মানবাধিকারবিষয়ক অধ্যাদেশ

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

প্রভাত রিপোর্ট / ৪২ বার
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা,রাজশাহী: রাজশাহীতে হাম রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৪ শিশুর। নতুন ভর্তি হয়েছেন ২৭ জন। এ পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৫০ শিশুর মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাম পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে সাসপেক্টেড হাম রোগী ভর্তি রয়েছেন ১৩২ জন। হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ভর্তি রোগী ৪৭৯ জন। ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন ২৪ জন।
চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকাদান ও সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও