• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দুদকের মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট সারাদেশে অবৈধ মজুতকৃত ৪ লাখ ৬৯ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার অধ্যাদেশ পাস হলে সরকারের সঙ্গে আলোচনা করে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত: সিইসি জ্বালানি খাতে মাসে আড়াই থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়া সংসদে ১২ বিল পাস: রহিত হল সুপ্রিম কোর্ট ও মানবাধিকারবিষয়ক অধ্যাদেশ

৪০ দিন পর খুললো আল-আকসা মসজিদ, মুসল্লিদের ঢল

প্রভাত রিপোর্ট / ৫৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

প্রভাত ডেস্ক: টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে খুললো পবিত্র আল-আকসা মসজিদ। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পরপরই মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মসজিদ বন্ধ করে দিয়েছিল দখলদার ইসরায়েল আল-আকসা বন্ধ থাকায় জেরুজালেমের মুসলিমরা এ বছর সেখানে রমজান মাসের পাশাপাশি ঈদুল ফিতরের নামাজও আদায় করতে পারেননি। তবে বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ঘোষণার পর বৃহস্পতিবার ভোরে আল-আকসা থেকে অবরোধ তুলে নেয় ইসরায়েল।এর পরপরই মুসল্লিদের ঢল নামে মসজিদটিতে।
আল-জাজিরার শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ভোরে ফজরের নামাজ আদায়ে আল-আকসায় প্রবেশ করছেন বহু মুসল্লি। এর আগে, গত রমজানে পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজ আদায়ে বাধা দেয় দখলদার ইসরায়েলি বাহিনী। অবরোধ ছিল ঈদের দিনও। সেদিন প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি মসজিদে প্রবেশ করতে পারেননি। বাধ্য হয়ে তারা মসজিদের প্রবেশদ্বার এবং আশেপাশের রাস্তাগুলোতে নামাজ আদায় করেন।

সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও