আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
মাগুরায় ৫৬০০ লিটার তেল জব্দ
প্রকাশের তারিখঃ ৯ এপ্রিল, ২০২৬
প্রভাত সংবাদদাতা,মাগুরা: মাগুরার মহম্মদপুরে অভিযান চালিয়ে পাঁচ হাজার ৬০০ লিটার জ্বালানি তেলসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে জ্বালানি তেল সিন্ডিকেটের সঙ্গে বাবুল ট্রেডার্সের আরমান জড়িত। বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১ মাগুরার মহম্মদপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেতুর পূর্ব পাশে অভিযান চালিয়ে পাচারকারি চক্রকে হাতেনাতে ধরেন উপজেলা নির্বাহী অফিসার শাহনুর জামান। অভিযানে থানা অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামানসহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, জব্দ তেলের চালানের সঙ্গে বাবুল ট্রেডার্সের আরমান সরাসরি জড়িত। স্থানীয়দের অভিযোগ, আরমান দীর্ঘ দিন ধরে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার নিয়ে কারসাজি করে আসছেন। সরকারি নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
রাজনৈতিক ছত্রছায়ায় বেপরোয়া আরমান, ধারণা করা হচ্ছে স্থানীয় জনৈক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির প্রত্যক্ষ মদদ ও শেল্টার পাওয়ার কারণে আরমান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পকেট কেটে এ অসাধু ব্যবসা চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছেন। প্রশাসনের এই অভিযানের পর সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনুর জামান বলেন, জ্বালানি তেলের সংকটময় মুহূর্তে সাধারণ মানুষকে জিম্মি করে যারা অতি মুনাফা লুটছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.