• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসী আয় এক বিলিয়ন ডলার ছাড়াল এপ্রিলের প্রথম ১১ দিনে যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে সরকার : মন্ত্রী বাড়ছে না ভোজ্যতেলের দাম : বাণিজ্যমন্ত্রী সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই গুরুত্বপূর্ণ সড়কে কার্যকর হচ্ছে সিগন্যাল লাইট, অমান্য করলে জরিমানা আমরা সত্যিকার অর্থেই একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গড়তে চাই : চিফ হুইপ হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু পহেলা বৈশাখে ১১ উপজেলায় কৃষক কার্ড উদ্বোধন লটারি মেধাবী ঠিক করে না, ধনী-গরিবের বৈষম্যও কমায় না: শিক্ষামন্ত্রী কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে প্রধানমন্ত্রীর সাক্ষাতের দাবিতে মানববন্ধন

প্রভাত রিপোর্ট / ১৬৪ বার
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

মো. বাবুল শেখ, পিরোজপুর: দেশের বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ। রবিবার (১২ এপ্রিল) সকালে জেলা পিরোজপুর প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বেকার নারী-পুরুষ অংশ নেয়।
সংগঠনটির পিরোজপুর জেলা কমিটির সভাপতি তাছলিমা আক্তারসহ আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বাপ্পি চন্দ্র হালদার, জিয়ানগর উপজেলা কমিটির সভাপতি ইতি রানি, নাজিরপুর উপজেলা কমিটির সভাপতি নুপুর সাহা, ভান্ডারিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কুরছিয়া আক্তার, কাউখালী উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান এবং নেছারাবাদ উপজেলা কমিটির সদস্য মো. সুলতানা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রথম ১৮ মাসে ১ কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত এর কোন দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করে এসব সমস্যার কথা তুলে ধরতে চান সংগঠনটি নেতাকর্মীরা। পাশাপাশি সরকারের সাথে আলোচনা করে এই বিষয়ে একটি সুষ্ঠু সমাধানও দাবি করেন তারা।
এছাড়া ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি পুনর্বহালসহ দেশের সার্বিক বেকার সমস্যার দ্রুত সমাধানেরও দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও