• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসী আয় এক বিলিয়ন ডলার ছাড়াল এপ্রিলের প্রথম ১১ দিনে যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে সরকার : মন্ত্রী বাড়ছে না ভোজ্যতেলের দাম : বাণিজ্যমন্ত্রী সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই গুরুত্বপূর্ণ সড়কে কার্যকর হচ্ছে সিগন্যাল লাইট, অমান্য করলে জরিমানা আমরা সত্যিকার অর্থেই একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গড়তে চাই : চিফ হুইপ হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু পহেলা বৈশাখে ১১ উপজেলায় কৃষক কার্ড উদ্বোধন লটারি মেধাবী ঠিক করে না, ধনী-গরিবের বৈষম্যও কমায় না: শিক্ষামন্ত্রী কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, ‘এলেক্স ইমন’কে কুপিয়ে হত্যা

প্রভাত রিপোর্ট / ৪০ বার
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এলেক্স ইমন গ্রুপের মূলহোতা ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- সাইফ (২৩), তুহিন (২০) ও রাব্বি কাজী (২৫)। তবে গ্রেফতাররা কোন গ্রুপের সদস্য তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ। রবিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে এ ঘটনা ঘটে। ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
আব্দুল্লাহ আল মামুন জানান, কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে এলেক্স ইমন গ্রুপের মূলহোতা ইমন নিহত হয়েছে। বর্তমানে তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। তিনি জানান, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলেক্স ইমন গ্রুপ ও আরমান-শাহরুখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরেই আজ দুই গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এলেক্স ইমন গ্রুপের মূলহোতা ইমন ওরফে এলেক্স ইমন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও