• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসী আয় এক বিলিয়ন ডলার ছাড়াল এপ্রিলের প্রথম ১১ দিনে যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে সরকার : মন্ত্রী বাড়ছে না ভোজ্যতেলের দাম : বাণিজ্যমন্ত্রী সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই গুরুত্বপূর্ণ সড়কে কার্যকর হচ্ছে সিগন্যাল লাইট, অমান্য করলে জরিমানা আমরা সত্যিকার অর্থেই একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গড়তে চাই : চিফ হুইপ হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু পহেলা বৈশাখে ১১ উপজেলায় কৃষক কার্ড উদ্বোধন লটারি মেধাবী ঠিক করে না, ধনী-গরিবের বৈষম্যও কমায় না: শিক্ষামন্ত্রী কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লটারি মেধাবী ঠিক করে না, ধনী-গরিবের বৈষম্যও কমায় না: শিক্ষামন্ত্রী

প্রভাত রিপোর্ট / ২০ বার
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করার সমালোচনার জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘লটারি তুলে দেওয়ায় আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, হচ্ছে। আমি নাকি ধনী-গরিবের বৈষম্য করেছি। লটারি পদ্ধতি মেধাবী, কে অমেধাবী তা ঠিক করে না। আবার ধনী-গরিবের বৈষম্যও কমায় না। রবিবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, লটারিতে তো ভর্তি হয়েছে। কিন্তু লটারিতে ভর্তির সময়ে কতজন ঠিক লটারিতেই চান্স পেয়ে ভর্তি হয়েছে, আর কতজন পার্সিয়ালিটিতে (পক্ষপাতিত্ব বা তদবির) হয়েছে; সব কিন্তু আমি জানি। আমার কাছে সব খবর আছে। আমি স্পষ্ট করেই বলছি, লটারি মেধা নির্ধারণ করে না। ‘সব জায়গায় ভালো স্কুল আছে। কেন আপনার বাড়ির পাশের স্কুল রেখে সন্তানরা অন্য জায়গায় যাবে? শিক্ষকরা কী এর জন্য দায়ী না’ প্রশ্ন রাখেন মন্ত্রী।
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে ঢাকা অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন মন্ত্রী। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। এতে বিভিন্ন বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও