• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসী আয় এক বিলিয়ন ডলার ছাড়াল এপ্রিলের প্রথম ১১ দিনে যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে সরকার : মন্ত্রী বাড়ছে না ভোজ্যতেলের দাম : বাণিজ্যমন্ত্রী সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই গুরুত্বপূর্ণ সড়কে কার্যকর হচ্ছে সিগন্যাল লাইট, অমান্য করলে জরিমানা আমরা সত্যিকার অর্থেই একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গড়তে চাই : চিফ হুইপ হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু পহেলা বৈশাখে ১১ উপজেলায় কৃষক কার্ড উদ্বোধন লটারি মেধাবী ঠিক করে না, ধনী-গরিবের বৈষম্যও কমায় না: শিক্ষামন্ত্রী কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সঞ্জয় লীলা বানসালির মধুবালার বায়োপিকে কল্যাণী প্রিয়দর্শন

প্রভাত রিপোর্ট / ৩০ বার
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

প্রভাত বিনোদন : বলিউডের সোনালি সময়ের অন্যতম প্রতীক মধুবালা। ‘মুঘল-ই-আজম’-এ তাঁর আনারকলি চরিত্র আজও দর্শকের মনে অমলিন। সৌন্দর্য, তারকাখ্যাতি ও ব্যক্তিজীবনের ট্র্যাজেডি—সব মিলিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রে তাঁর জীবন। ফলে তাঁকে নিয়ে বায়োপিক নির্মাণের পরিকল্পনাও স্বাভাবিকভাবেই তৈরি করেছে নতুন আগ্রহ। ছবিতে মধুবালার চরিত্রে কে অভিনয় করবেন—তা নিয়ে একের পর এক নাম সামনে আসছে। এর আগে কিয়ারা আদভানি, অনীত পাড্ডা এবং সারা অর্জুনের নাম শোনা গেলেও নতুন তথ্য বলছে ভিন্ন কিছু। সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা সংস্থার এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণি অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনকে।
শুরুর দিকে ‘ধুরন্ধর ২’–এর অভিনেত্রী সারা অর্জুনকে মধুবালার চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা যায়। এমনকি তাঁর সঙ্গেই প্রাথমিক আলোচনা এগিয়েছিল। তবে সাম্প্রতিক তথ্য বলছে, নির্মাতারা এখন তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছেন এবং নতুন করে নজর দিচ্ছেন কল্যাণী প্রিয়দর্শনের দিকে।
গত বছর মুক্তিপ্রাপ্ত ‘লোকা: চ্যাপ্টার ১’–এর সাফল্য কল্যাণীর ক্যারিয়ারে বড় পরিবর্তন এনে দিয়েছে। বক্স অফিসে সফল হওয়ার পাশাপাশি অভিনয় ও পর্দা উপস্থিতির জন্যও তিনি সমালোচকদের প্রশংসা পেয়েছেন। এই ছবির পর দক্ষিণ ভারতের গণ্ডি পেরিয়ে উত্তর ভারতেও তাঁর পরিচিতি ও গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
নির্মাতাদের ঘনিষ্ঠ সূত্রের দাবি, মধুবালার চরিত্রে যে ধরনের নিষ্পাপ সৌন্দর্য, স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি এবং ক্ল্যাসিক পর্দা-আবেদন প্রয়োজন—কল্যাণীর মধ্যে সেই গুণগুলোই বেশি খুঁজে পাচ্ছেন তাঁরা। পাশাপাশি নতুন প্রজন্মের দর্শকের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ও বাজারমূল্যও বিবেচনায় রাখা হচ্ছে। সব মিলিয়ে দৌড়ে আপাতত এগিয়ে রয়েছেন কল্যাণীই।
কল্যাণী খ্যাতনামা নির্মাতা প্রিয়দর্শনের মেয়ে। বলা যায় চলচ্চিত্রের পরিবেশেই তাঁর বেড়ে ওঠা। ২০১৭ সালে অখিল আক্কিনেনির বিপরীতে হ্যালো ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক। শুরু থেকেই স্বাভাবিক অভিনয় ও সাবলীল উপস্থিতির জন্য নজর কাড়েন। এরপর ‘চিত্রলহরী’, ‘রণরঙ্গম, ‘বরানে অবশ্যমুন্ড, ‘মানাডু, ‘থাল্লুমালা এবং ‘বর্ষঙ্গলক্কু শেষম’–এর মতো ভিন্নধর্মী ছবিতে অভিনয় করে ধীরে ধীরে নিজের অবস্থান মজবুত করেন। তবে তাঁর ক্যারিয়ারে সবচেয়ে বড় মোড় ‘লোকা: চ্যাপ্টার ১’। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ছবিটি তাঁকে নতুন দর্শকশ্রেণির কাছে পৌঁছে দেয়; দক্ষিণ ভারত ছাড়িয়ে উত্তর ভারতেও তৈরি হয় তাঁর আলাদা পরিচিতি।
বর্তমানে একাধিক প্রকল্প নিয়ে ব্যস্ত সময় পার করছেন কল্যাণী। ভুবনেশ অর্জুনন পরিচালিত ‘জিনি’ ছবিতে তাঁকে দেখা যাবে, যেখানে তাঁর সহশিল্পী রবি মোহন, ওয়ামিকা গাব্বি ও কীর্তি শেট্টি। রণবীর সিংয়ের সম্ভাব্য নতুন ছবি ‘প্রলয়’–এ তাঁর যুক্ত হওয়ার খবর শোনা গেছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
মধুবালার বায়োপিকটি পরিচালনা করবেন জসমিত কে রিন। তাঁর পরিচালিত প্রথম ছবি ডার্লিংস মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও