• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসী আয় এক বিলিয়ন ডলার ছাড়াল এপ্রিলের প্রথম ১১ দিনে যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে সরকার : মন্ত্রী বাড়ছে না ভোজ্যতেলের দাম : বাণিজ্যমন্ত্রী সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই গুরুত্বপূর্ণ সড়কে কার্যকর হচ্ছে সিগন্যাল লাইট, অমান্য করলে জরিমানা আমরা সত্যিকার অর্থেই একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গড়তে চাই : চিফ হুইপ হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু পহেলা বৈশাখে ১১ উপজেলায় কৃষক কার্ড উদ্বোধন লটারি মেধাবী ঠিক করে না, ধনী-গরিবের বৈষম্যও কমায় না: শিক্ষামন্ত্রী কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

প্রভাত রিপোর্ট / ২৯ বার
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেলে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শফিক আহমেদের ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক গণমাধ্যমকে বলেন, শারীরিক অবস্থার অবনিত হলে শনিবার শফিক আহমেদকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী ছিলেন। শফিক আহমেদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তাঁর জন্ম ১৯৩৭ সালে, কুমিল্লায়। ১৯৬৭ সালে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ও লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। শফিক আহমেদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও