• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসী আয় এক বিলিয়ন ডলার ছাড়াল এপ্রিলের প্রথম ১১ দিনে যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে সরকার : মন্ত্রী বাড়ছে না ভোজ্যতেলের দাম : বাণিজ্যমন্ত্রী সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই গুরুত্বপূর্ণ সড়কে কার্যকর হচ্ছে সিগন্যাল লাইট, অমান্য করলে জরিমানা আমরা সত্যিকার অর্থেই একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গড়তে চাই : চিফ হুইপ হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু পহেলা বৈশাখে ১১ উপজেলায় কৃষক কার্ড উদ্বোধন লটারি মেধাবী ঠিক করে না, ধনী-গরিবের বৈষম্যও কমায় না: শিক্ষামন্ত্রী কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

প্রভাত রিপোর্ট / ১৪ বার
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জীবক চাকমা (২০) হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। জীবক চাকমা রাঙামাটির নানিয়ারচর উপজেলার বাসিন্দা এবং রবিলেন্দু চাকমা ও রেণুকা চাকমার ছেলে।
জানা যায়, রবিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে বিশ্ববিদ্যালয়ের প্যাগোড়া এলাকায় অজ্ঞান হয়ে পড়েন জীবক চাকমা। পরে সহপাঠীরা তাকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের শাখা সভাপতি অন্বেষ চাকমা বলেন, ‘জীবক চাকমার আগে কোনও শারীরিক সমস্যা দেখা যায়নি। শনিবার পর্যন্ত তিনি স্বাভাবিক ছিলেন এবং সকালে পড়াশোনা করছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা ব্রেন স্ট্রোকের বিষয়টি নিশ্চিত করেন।’
বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘সকালে তাকে অচেতন অবস্থায় আনা হয়। তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়।’ এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, সহপাঠী ও অন্যরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও