আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
দৌলতদিয়ায় সাড়ে ৪২ হাজারে বিক্রি হলো ২৫ কেজির এক কাতল
প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৬
প্রভাত সংবাদদাতা,রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়ার মাছের আড়তে ২৫ কেজি ওজনের একটি কাতল বিক্রি হয়েছে ৪২ হাজার ৫০০ টাকায়। রবিবার (১৯ এপ্রিল) সকালে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মণ্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১,৭০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার সাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ।
জানা গেছে, শনিবার শেষ রাতে ঠান্ডু হালদারসহ তার সহযোগীরা পদ্মা নদীতে জাল ফেললে বিশাল আকৃতির এই কাতলা মাছটি জালে আটকা পড়ে। বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মণ্ডলের আড়তে এনে ওজন করে দেখা যায় ২৫ কেজি। বিশাল মাছটি এক নজর দেখতে ভিড় করেন উৎসুক স্থানীয়রা। এ সময় উন্মুক্ত নিলামের মাধ্যমে ১,৭০০ টাকা কেজি দরে মোট ৪২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, সকালে উন্মুক্ত নিলামে ২৫ কেজি ওজনের বড় একটি কাতল মাছ ৪২ হাজার ৫০০ টাকায় কিনেছেন। এখন সামান্য লাভে বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন। আশা করছেন দ্রুত মাছটি বিক্রি হয়ে যাবে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.