আজ
|| ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
কাপাসিয়ায় মানববন্ধন ও মানহানিকর সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল, ২০২৬
জাহাঙ্গীর আলম, কাপাসিয়া: গত ১৮ এপ্রিল গাজীপুরের কাপাসিয়া উপজেলাধীন সনমানিয়া ইউনিয়নের ধানদিয়া এলাকায় আঁখি আক্তার নামে এক নারী উদ্যোগে গাজীপুর ডিসি অফিসের কর্মচারী বেলায়েত হোসেন নামে এক ব্যাক্তির বিরুদ্ধে মানব বন্ধন ও সংবাদ প্রচার করার প্রতিবাদে তার পরিবারের পক্ষ থেকে ছোট ভাই আবুল কাশেম মঙ্গলবার (২১ এপ্রিল) কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আবুল কাশেম গাজীপুরের কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের ধানদিয়া গ্রামের মৃত হেলাল উদ্দিনের পুত্র ও ডিসি অফিসের কর্মচারী বেলায়েত হোসেনের ছোট ভাই।
জানা যায়, কাপাসিয়া উপজেলার ধানদিয়া এলাকায় সোনাপুর মৌজার আর এস ৭০,৭১,৭২ ও ৭৪ খতিয়ানে মালিক আব্দুল হাই খাঁ এর এর পুত্র কাজল মিয়া নিকট থেকে বিগত ১৩ নভেম্বর ২০২৫ সালে ৪৬৫ শতাংশ জমির কাতে ১৪ শতাংশ জমি সাব কাওলা দলিল মুলে খরিদ করেন বেলায়েত হোসেন ও তার ছোট ভাই আবুল কাশেম। পরে নিজ নিজ নামে নামজারী করিয়া চাষাবাদ করে ভোগদখল করে আসছেন বেলায়েত হোসেন ও তার ভাই। এ জমি নিয়ে স্থানীয় আঁখি আক্তার নামে এক নারী জমির ওয়ারিশ দাবী করে আসছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে বেশ কিছু দিন যাবত। গত ১৮ এপ্রিল ওই নারীর উদ্যোগে ডিসি অফিসের কর্মচারী বেলায়েত হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করে সংবাদ প্রচার করা হয়। এর প্রতিবাদে আজ ২১ এপ্রিল বেলায়েত হোসেনের ছোট ভাই আবুল কাশেম পরিবারের পক্ষ থেকে কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। আবুল কাশেম তার লিখিত বক্তব্যে বলেন, আঁখি আক্তার তিনি অহেতুক দাবী নিয়ে আমাকে ও আমার ভাই বেলায়েত হোসেনকে হয়রানির করছেন। যার কোনো ভিত্তি নাই। যেহেতু ওই নারী আদালতে দারস্থ হয়েছেন। আদালতে যে রায় হবে তা আমারা মেনে নেব কিন্ত আঁখি আক্তার আদালতকে অবজ্ঞা করে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মুলক মানববন্ধন করে সংবাদ প্রচার করেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, স্থানীয় কতিপয় একটি স্বার্থান্বেষী মহলের যোগসাজশে ওই নারী আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করছেন। সাংবাদিকরা যেন সঠিক তথ্য উদঘাটন করে এবং তা প্রচারের মাধ্যমে দেশ ও জাতি জানতে পারে এমনটি দাবী করেন তিনি।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.