• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

আসন্ন বাজেটে যে তিন খাত সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, তা জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রভাত রিপোর্ট / ২৯ বার
আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: আসন্ন অর্থবছরের জাতীয় বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাত সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি)। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান আয়োজিত শিক্ষার বাজেট: বাজেটের শিক্ষা বিষয়ক প্রাক্-বাজেট আলোচনা সভায় অংশ নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী এ কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ‘আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এগুলো প্রাধান্য পাবে। আবারও বলি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।’ বাংলাদেশের শিক্ষার মান পিছিয়ে থাকার কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবাই স্বীকার করেন…এটা দিয়ে বাংলাদেশের চাহিদাই পূরণ করা যাবে না। আন্তর্জাতিক মানের তো ধারেকাছেও নেই।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হবে। তিনি বলেন, ৪ থেকে ১৩ বছর বয়সীদের জন্য অবৈতনিক শিক্ষা করতে চান। মন্ত্রী আরও বলেন, ‘প্রাথমিক গ্রেড বাড়িয়ে অষ্টম পর্যন্ত নিয়ে যেতে চাই।…এটা করব ধাপে ধাপে।’ বর্তমানে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং তা অবৈতনিক।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধূরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অন্তর্বর্তী সরকার গঠিত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাবিষয়ক পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক মনজুর আহমদ, ব্রিটিশ হাইকমিশনের শিক্ষা উপদেষ্টা মোহাম্মদ গোলাম কিবরিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নিলোর্মী।
অনুষ্ঠানে শিক্ষা খাতের বাজেটসংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক মোস্তাফিজুর রহমান। আর স্মারকলিপিতে থাকা দাবিদাওয়া তুলে ধরেন গণসাক্ষরতা অভিযানের কর্মসূচি ব্যবস্থাপক আব্দুর রউফ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও