আজ
|| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
জুন মাস থেকেই ঢাকা-টোকিও ফ্লাইট চালু হচ্ছে : বিমান প্রতিমন্ত্রী
প্রকাশের তারিখঃ ২২ এপ্রিল, ২০২৬
প্রভাত রিপোর্ট: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন টোকিওর সঙ্গে বিমানের একটা ফ্লাইট ছিল অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে বন্ধ করে দিয়েছিল। যদিও এটা লাভজনক একটা জার্নি ছিলো। কিন্তু সেটাকে কেন? বন্ধ করে দেওয়া হয়েছিলো সে বিষয়টা আর না বলি। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম। প্রধানমন্ত্রীও বলেছিলেন যে, টোকিওর সঙ্গে আমাদের রুটটা বন্ধ কেন? তো আমরা পর্যালোচনা করে দেখলাম যে বন্ধ অন্য কারণে করা হয়েছিল, সেটা নাই বর্ণনা করলাম। তিনি বলেন, আমরা আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে জুন মাস থেকেই আমাদের ফ্লাইটটা ঢাকা টু টোকিও চালু হচ্ছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী কত স্লট দেওয়া যায় এটাকে নিয়ে চিন্তা করব আমরা যে প্রফিটেবল হলে আমরা হয়তো সেখানে পর্যায়ক্রমে বাড়াবো।
হজের ফ্লাইট বিষয়ে তিনি বলেন, হজের ফ্লাইট নিয়মিত চলছে এবং সেটা ৩০শে মে থেকে আবার রিটার্ন শুরু হবে। তখন রিটার্নগুলো শুরু হলে আমাদের এবার তো বিমান দিয়েই করলাম সব ইনশাআল্লাহ। আমরা আশা করছি বিমান বহরে যুক্ত হবে অনেকগুলো নতুন বিমান এবং আমরা লিজ নেওয়ার চেষ্টা করতেছি, সে বিষয়েও আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়েছি। কিভাবে লিজ করব এবং আমাদের কিছু বিমান কিনতে হবে সেই কেনার চুক্তিটাও গত সরকার রাফ, ড্রাফট করে দিয়েছিল। সেখান থেকে আমাদের ৩০শে এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।
আমরা ইনফ্যাক্ট বোইং ১৪টা কিনব জানিয়ে তিনি আরো বলেন, আমরা ইতোমধ্যেই কথা বলছি। এদের সঙ্গে এয়ারের সঙ্গে মিক্স ফ্লাইট করার চিন্তা করছি। আর লিজের ব্যাপারে আমরা খুব ইমিডিয়েটলি হয়তো দুই-তিন মাসের মধ্যে কিছু লিজ নিয়ে বিমান বহরটাকে বাড়িয়ে প্রফিটাবল করার জন্য চেষ্টা করছি। ইতিমধ্যেই দুই মাসে আমরা চেষ্টা করে কিছুটা প্রফিটের দিকে চলে গিয়েছি। কিন্তু একটা উল্লেখজনকভাবে যাতে আমরা আপনাদের বলতে পারি, যে বিমান লস করছে না।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.