• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

‘বিএনপির মনে ফাঁকি ছিল, তাই গণভোট আগে করতে দেয়নি’

প্রভাত রিপোর্ট / ১৫ বার
আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোট বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা বিএনপিকেই সমাধান করতে হবে। বুধবার (২২ এপ্রিল) রাজধানীর প্রেসক্লাবে খেলাফত মজলিস আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত সেক্রেটারি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, নোট অব ডিসেন্ট বাদে সব মানবো, এর কোনও মানে হয় না। এটা জনগণের সঙ্গে শুভঙ্করের ফাঁকি। বিএনপির মনে ফাঁকি ছিল, তাই তারা গণভোটটা আগে করতে দেয়নি। তিনি বলেন, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ধরে রাখতেই বিএনপি গুরুত্বপূর্ণ দশটি আইনি ও সাংবিধানিক বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিল। এখন নোট অব ডিসেন্টের কথা বলে, তারা এগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে না। সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য বিরোধীদলের সঙ্গে প্রধানমন্ত্রীকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, জ্বালানি সংকটে দেশ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু জ্বালানিমন্ত্রী বলেন দেশে কোনও সংকট নেই। কিন্তু পাম্পে লাইন কিন্তু কমছে না। তিনি আরও বলেন, ব্যর্থতা ঢাকার জন্য সহিংসতার দিকে দেশকে ঠেলে দেবেন না। চট্টগ্রাম সিটি কলেজে, এক ছাত্রের পায়ের রগ কেটে দিয়েছে ছাত্রদল নিজেরাই। অথচ দোষ দিচ্ছে শিবিরের ওপর।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও