• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান

প্রভাত রিপোর্ট / ১৪ বার
আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

প্রভাত ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত ইরানের সঙ্গে একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরের উদ্দেশেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও শান্তিচুক্তির ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই বুধবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে আয়োজিত সেই ব্রিফিংয়ে বাঘায়েইকে প্রশ্ন করা হয়েছিল যে মার্কিন প্রতিনিধিদের বৈঠক করতে ইরানের প্রতিনিধিরা ইসলামাবাদে যাবেন কি-না।
জবাবে বাঘায়েই বলেন,আমরা এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিইনি। ইসলামাবাদে প্রথম দফা সংলাপকে আমরা খুব গুরুত্ব দিয়েছিলাম এবং আমাদের প্রতিনিধিরা সদিচ্ছা নিয়েই সেখানে গিয়েছিল; কিন্তু সেখানে তাদের এমন একটি পক্ষের সঙ্গে বৈঠক করতে হয়েছে— যাদের সদিচ্ছা তো নেই-ই, এমনকি সংলাপের গুরুত্ব বুঝতেও তারা অক্ষম।
ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে টানাপোড়েনের জেরে গত ২৮ তারিখ দেশটিতে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিন যুদ্ধের পর ৮ ফেব্রুয়ারি ইরানে ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে প্রেসিডেন্ট ট্রাম্প। বিরতি ঘোষণার ৩ দিন পর ১১ এপ্রিল ইসলামাবাদে সংলাপে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা; কিন্তু ২১ ঘণ্টা ধরে বৈঠকের পরও ব্যর্থ হয় সেই সংলাপ। বুধবার সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল; তবে তার একদিন আগেই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছেন ট্রাম্প। সূত্র : এএফপি, গাল্ফ নিউজ


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও