আজ
|| ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
‘বিএনপি সরকার শেরেবাংলাকে যথাযথ মর্যাদা ও গুরুত্ব দেবে’
প্রকাশের তারিখঃ ২৭ এপ্রিল, ২০২৬
প্রভাত রিপোর্ট : শেরেবাংলা এ কে ফজলুল হকের স্মৃতিগুলো বিনষ্ট করা হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, “বিএনপি সরকার তাকে যথাযথ মর্যাদা ও গুরুত্ব দেবে।”সোমবার (২৭ এপ্রিল) শেরেবাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বরে তিন নেতার মাজারে ফজলুল হকের সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, “এ কে ফজলুল হক পুরো বাংলার গণমানুষের নেতা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, আদালত প্রতিষ্ঠাসহ গণমানুষের কল্যাণে অসংখ্য অবদান আছে তার।” তিনি বলেন, “প্রজাস্বত্ব আইনের কারণে বাংলাদেশের কৃষিজীবীরা এখন সুফল পাচ্ছেন। তবে তাকে নিয়ে আলোচনা কম হচ্ছে।” এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিতি ছিলেন। তারা জানান, ‘বাঙালি জাতির রাজনৈতিক পিতা শেরেবাংলাকে’ বিভিন্ন সময়ে পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.