আজ
|| ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
আগামী ১০ মে ক্লাসিকোতে খেলা নিয়ে সংশয় কিলিয়ান এমবাপের
প্রকাশের তারিখঃ ২৮ এপ্রিল, ২০২৬
প্রভাত স্পোর্টস: কিলিয়ান এমবাপে কোন ধরনের চোট পেয়েছেন, সেটা সোমবার নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বাঁ হ্যামস্ট্রিংয়ের সেমিটেন্ডিনোসাস পেশিতে সমস্যা ধরা পড়েছে তার। বিভিন্ন সূত্রে ইএসপিএন জানিয়েছে, এই ইনজুরির কারণে আগামী ১০ মে ক্লাসিকোতে তার খেলা নিয়ে সংশয় রয়েছে। এমনকি এই মৌসুমই শেষ হয়ে যেতে পারে তার।
সব প্রতিযোগিতা মিলে গত ৬ ম্যাচে মাত্র একটি জেতা রিয়ালের জন্য এটি বড় ধাক্কা। মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া বলেছিলেন, রিয়াল বেতিসের মাঠে শুক্রবারের ১-১ গোলে ড্রয়ের ম্যাচে অস্বস্তিবোধ থেকে মাঠ ছাড়তে চেয়েছিলেন।
রিয়াল আরও জানিয়েছে, আলাভেসের বিপক্ষে ম্যাচে পাওয়া ইনজুরির কারণে এই সপ্তাহে ফিনল্যান্ডে অস্ত্রোপচার করাবেন ব্রাজিল ডিফেন্ডার এডার মিলিতাও। গত মঙ্গলবার মাদ্রিদের ২-১ গোলে লা লিগা জয়ের ম্যাচে হাফটাইমের আগে মাঠ থেকে তুলে নেওয়া হয় ২৮ বছর বয়সী ডিফেন্ডারকে।
টানা দুই মৌসুমে লিগামেন্ট ইনজুরির কারণে সীমিত সংখ্যক ম্যাচ খেলেছেন মিলিতাও। গত দুটি মৌসুমে কেবল ১৬টি লিগ ম্যাচে তাকে খেলতে দেখা গেছে।
এই মৌসুমে ২৮ লিগ ম্যাচ খেলে ২৪ গোল করেছেন এমবাপে। আসন্ন বিশ্বকাপে ফ্রান্সের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে যাচ্ছেন এমবাপে। গত দুইবারের ফাইনালিস্ট ১৬ জুন সেনেগালের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.