• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নাজিরপুরে ওসির তত্ত্বাবধানে অন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা কারাগারে

প্রভাত রিপোর্ট / ২০১ বার
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: সম্পদের উৎস গোপন ও অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন কমিশনের পক্ষে সংস্থাটির উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এটা যেহেতু দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১ এ দায়ের করা মামলা। তাই ঢাকায় এ মামলার জামিন বা রিমান্ড শুনানি করার সুযোগ নেই। ঢাকার আদালতে আসামিকে আনা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ মামলার জামিন বা রিমান্ড বিষয়ে শুনানি চট্টগ্রামের আদালতে হবে। এর আগে গত ২২ জুন দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে মনিরুল মাওলাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
জানা যায়, আসামির বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নথিপত্র তৈরি ও তা ব্যবহার করার অভিযোগ রয়েছে। এর মাধ্যমে তিনি ইসলামী ব্যাংকের মোট এক হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং আত্মসাৎ করা অর্থের প্রকৃত উৎস ও প্রকৃতি গোপন করতে অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন মর্মে মামলায় উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও