• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার : গোলাম পরওয়ার ‘টপ অ্যাঙ্গেলে ভিডিও’ বিতর্কে মুখ খুললেন মিম
যুবদল নেতা শামীম হত্যা

সাবেক এমপি ফয়সাল বিপ্লব কারাগারে

প্রভাত রিপোর্ট / ১৯৮ বার
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার (২৩ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ফেরদৌস আলম। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। জামিন শুনানিতে তিনি বলেন, এ মামলার সঙ্গে ফয়সাল বিপ্লবের কোনও সম্পর্ক নেই। এ মামলায় আয়ুর (তদন্ত কর্মকর্তা) মনগড়া কথায় ওনাকে গ্রেফতার দেখানো হয়েছে। আয়ু বলেছেন, ওনার সঙ্গে এ মামলার সংশ্লিষ্টতার ব্যাপারে যাচাই-বাছাই চলছে। এ ধরনের মনগড়া কথা বলে কারাগারে রাখার আবেদন করা হয়েছে। উনি নিজ এলাকায় একজন জনপ্রিয় লোক। সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়েছেন। এ মামলার সঙ্গে ওনার কোনও সম্পর্ক নাই। ওনার জামিন আবেদন করছি। রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্টতা পাওয়ার পরই আসামিদের গ্রেফতার করে। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রবিবার মধ্যরাতে রাজধানীর মনিপুরী পাড়া থেকে ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও