• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
ইউনূস সরকারের নবীন সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চান নাহিদ পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নীরব প্রতিবাদ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ভারতীয় ভিসার বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি, আরও ভালো নির্বাচনের জন্য ১৯ সুপারিশ অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো : স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী

কাতারের আমিরের কাছে দুঃখ প্রকাশ প্রকাশ করলেন ইরানের প্রেসিডেন্ট

প্রভাত রিপোর্ট / ৫৩২ বার
আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: কাতারের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটিতে গত সোমবারের ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে ‘দুঃখ প্রকাশ’ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আল-জাজিরার। আমিরের দপ্তর (দিওয়ান) থেকে এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার (২৪ জুন) টেলিফোনে কথা বলেছেন দুই নেতা। এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘হামলার লক্ষ্যবস্তু কাতার বা দেশটির জনগণ ছিল না। বরং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এটা উপসাগরীয় দেশটির (কাতার) জন্য কোনো হুমকি নয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, একটি প্রতিবেশী ও মুসলিম দেশ হিসেবে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক রয়ে যাবে। পেজেশকিয়ান আশা করেন, দুই দেশের সম্পর্ক সর্বদা সার্বভৌমত্ব আর সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতির ওপর ভিত্তি করে বজায় থাকবে।
গত সোমবার কাতারের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ১৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। মধ্যপ্রাচ্যে এটাই সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কাতারের প্রতিরক্ষা বাহিনী ১৮টি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও