• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউনূস সরকারের নবীন সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চান নাহিদ পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নীরব প্রতিবাদ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ভারতীয় ভিসার বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি, আরও ভালো নির্বাচনের জন্য ১৯ সুপারিশ অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো : স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী

বরিশাল সব সময় আমার জন্য আবেগের একটা জায়গা : সাফা কবির

প্রভাত রিপোর্ট / ২১২ বার
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫

প্রভাত বিনোদন : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছোটবেলার স্মৃতি, কাজের ব্যস্ততা নিয়ে কথা বলেছেন।
সাফা কবির বলেন, ‘আমার ছোটবেলাটা বরিশালে অনেক ভেকেশনে যাওয়া হয়েছে, বেশ লম্বা সময় আমি ওখানে ছিলাম। যেটা হয় ছোট বেলায় নানু বাড়ি থাকে এখন যেহেতু তারা নেই এজন্য এখন আর যাওয়া হয় না। বরিশাল সব সময় আমার জন্য আবেগের একটা জায়গা লাগে। তার কথায়, ‘বরিশালে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো। একটা জায়গা আমার খুবই পছন্দ সেটা হচ্ছে পেয়ারা বাগান। আমার মনে হয় এটা অনেক সুন্দর অভিজ্ঞতা যে নৌকায় করে পেয়ারা বিক্রি করা হয় এবং নৌকায় করে যাওয়ার সময় সব পেয়ারা বাগানগুলো দেখা যায়। এছাড়াও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তবে এটা আমার সবচেয়ে বেশি পছন্দের জায়গা।’
কাজ প্রসঙ্গে সাফার ভাষ্য, ‘যেখান থেকে আমার যাত্রাটা শুরু ওটা আমার কাছে ম্যাজিকাল একটা প্রডাকশন ছিল, এরপর আমি কখনো ভাবিনি যে আমি অভিনয় করবো বা আমি একজন অভিনেত্রী হতে চাই।’
‘আমার কাজের জন্য যেভাবে মানুষজন ভালোবাসা দেয় সম্মান দেয়। এটার পরে আমার মনে হয় আরও ভালো কিছু করতে হবে আরও ভালো কাজ করতে হবে। আমি দর্শকদের মনে সব সময় বেঁচে থাকতে চাই।’ তিনি আরও বলেন, ‘নিজেকে ৫ বছর পর এখন যেখানে আছি এর থেকে বড় জায়গায় দেখতে চাই। দেখতে চাই যে আমার ঝুলিতে অনেক ভালো ভালো কাজ আছে যেসব কাজ আমাদের দর্শকদের মাঝে আছে এবং দর্শকরা সে কাজ নিয়ে কথা বলছে। যে কাজগুলোর জন্য আমাকে মনে করছে এবং দেশের বাহিরেও কাজ করতে চাই।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও