• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউনূস সরকারের নবীন সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চান নাহিদ পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নীরব প্রতিবাদ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ভারতীয় ভিসার বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি, আরও ভালো নির্বাচনের জন্য ১৯ সুপারিশ অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো : স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী

এবার ওয়ান্ডার ওম্যান’ হচ্ছেন আদ্রিয়া আর্জোনা

প্রভাত রিপোর্ট / ২০০ বার
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫

প্রভাত বিনোদন : হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ওয়ান্ডার ওম্যান’। এই চরিত্রে অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদত। তবে নতুন যে কিস্তি আসতে চলেছে সেখানে তিনি থাকছেন না। নতুন কাউকে ভাবা হচ্ছে চরিত্রটির জন্য। এখন পর্যন্ত আলোচনায় এসেছেন আদ্রিয়া আর্জোনা। ডিসি স্টুডিওসের প্রধান জেমস গান তার কথাই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘আদ্রিয়া আর্জোনা হতে পারেন পারফেক্ট ‘ওয়ান্ডার ওম্যান’।
সম্প্রতি ‘এক্সট্রা’কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’-খ্যাত এই পরিচালক বলেন, ‘হিট ম্যান’ অভিনেত্রী আদ্রিয়ার প্রতি তার আগ্রহ রয়েছে। তিনি জানান, ‘আমি আদ্রিয়াকে অনেক আগে থেকেই সামাজিক মাধ্যমে অনুসরণ করি। কিন্তু সবাই ধরে নিয়েছে, আমি তাকে এখন ফলো করেছি মানে সে-ই হতে যাচ্ছে ‘ওয়ান্ডার ওম্যান’। যদিও আমি বলব, আদ্রিয়া দারুণ এক ‘ওয়ান্ডার ওম্যান’ হতে পারবে তবে কিছুই এখনো নিশ্চিত নয়।’তিনি আরও যোগ করেন, ‘সে আমার পরিচালনায় সাত বছর আগে একটি চলচ্চিত্রে কাজ করেছিল। তখন থেকেই আমাদের বন্ধুত্ব, পরিচয়। আমি তাকে তখন থেকেই অনুসরণ করে আসছি, নতুন করে নয়।’ এদিকে জুন মাসের শুরুতে এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া এক সাক্ষাৎকারে গান জানান, নতুন ‘ওয়ান্ডার ওম্যান’ চলচ্চিত্রের চিত্রনাট্য লেখা চলছে। পাশাপাশি ওয়ান্ডার ওম্যানের জন্মস্থান থেমিসকিরা ঘিরে একটি ধারাবাহিকও তৈরি হচ্ছে। সেটি এখন নির্মাণের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখন দেখার পালা, আদ্রিয়া আর্জোনা কি সত্যিই হবেন পরবর্তী ‘ওয়ান্ডার ওম্যান’?


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও