• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ইউনূস সরকারের নবীন সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চান নাহিদ পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নীরব প্রতিবাদ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ভারতীয় ভিসার বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি, আরও ভালো নির্বাচনের জন্য ১৯ সুপারিশ অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো : স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী

সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু

প্রভাত রিপোর্ট / ১৬৩ বার
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২ জুলাই) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনটি দলের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, যেকোনো মৌলিক পরিবর্তন আনতে হলে জনগণের নির্বাচিত সংসদের ভোট প্রয়োজন। সব বিষয়ে ঐকমত্য হবে না, যা বাইরে থাকবে তা জনগণের মতামতের মাধ্যমে করতে হবে। দিনের প্রথম বৈঠক বিকেল ৩টা ২০ মিনিটে শুরু হয় বাংলাদেশ জন অধিকার পার্টির সঙ্গে। এতে বিএনপির পক্ষে থেকে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বাংলাদেশ জন অধিকার পার্টির পক্ষে ছিলেন দলটির চেয়ারম্যান ইসমাইল সম্রাট ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক।
বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৪টা ৪৭ মিনিট পর্যন্ত বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে চলা দ্বিতীয় বৈঠকে বিজেপির পক্ষে অংশ নেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, মহাসচিব আব্দুল মতিন সাউদ, যুগ্ম মহাসচিব আকবর হোসেন, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদ এবং সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতব্বর। এ বৈঠকেও বিএনপির পক্ষে একই দুজন নেতা উপস্থিত ছিলেন।
তৃতীয় বৈঠকটি বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে বিকেল ৫টা ৫ মিনিটে শুরু হয় আমজনতা দলের। যেখানে আমজনতা দলের পক্ষে দলের সভাপতি কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান এবং সাধারণ সম্পাদক তারেক রহমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও