• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছর ধরে বেতন পান না শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মৌলভীবাজারে পানিতেডেুবে গেছে ধানক্ষেত, দিশেহারা কৃষক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়লো মাইক্রোবাস, গাঁজাসহ আটক চালক ধর্ষণে ব্যর্থ হয়ে ঘটনা ধামাচাপা দিতেই হত্যা, গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন্ধ হচ্ছে না মাদক পাচার সিদ্ধিরগঞ্জে গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার ডুবেছে কিশোরগঞ্জের হাওরের ধান, দিশেহারা কৃষক গাজীপুরে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত,ব্যাহত কারখানার উৎপাদন ধান কাটার শ্রমিক নিয়ে বিপাকে সুনামগঞ্জের কৃষক ঝিনাইদহে এখন চালকদের অপেক্ষায় পাম্প কর্মীরা

হাসিনা আমলের লুটপাটকে থিম করে নতুন পোস্টার প্রকাশ

প্রভাত রিপোর্ট / ১৬৯ বার
আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’র অংশ হিসেবে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরতে আরও চারটি নতুন পোস্টার প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
শনিবার (৫ জুলাই) বেলা সোয়া ১১টার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টারগুলো উন্মোচন করা হয়।
পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি আসছি মানুষকে দিতে’- মুখে এই কথা বলে বলে স্বৈরশাসক শেখ হাসিনা ফেনা তুলে ফেললেও ভেতরের চিত্র কি ছিল এটা এখন উন্মোচিত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন এবং অবিশ্বাস্য স্কেলের এই লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নির্দেশক। শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের ৫ থেকে ৮ নম্বর পোস্টার এঁকেছেন এই লুটপাটকে থিম করে।’’আরও লেখা হয়, ‘‘জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব পোস্টার ডিজাইন করছেন। শুরুতে দশটি পোস্টার ধারাবাহিকভাবে প্রকাশের পরিকল্পনা থাকলেও সবার অনুরোধ ও অনুপ্রেরণায় শিল্পী পোস্টারের সংখ্যা বাড়াতে সম্মত হয়েছেন। এসব পোস্টারে ফুটে উঠবে জুলাই অনিবার্য হয়ে ওঠার কারণ এবং যা ঘটেছিল জুলাইয়ে।’’
প্রসঙ্গত, ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ শিরোনামে মাসব্যাপী এই কর্মসূচি শুরু হয়েছে ১ জুলাই থেকে। এতে রয়েছে স্মারক প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং পোস্টার প্রদর্শনী


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও