• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

চারঘাটে বিএসটিআই’র অভিযান, নিম্নমানের ‘খাবার পানি ও ব্যাটারী পানি’ উৎপাদনকারীকে জরিমানা

প্রভাত রিপোর্ট / ১২৭ বার
আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫

প্রভাত ডেস্ক: রাজশাহী’র উদ্যোগে রাজশাহী জেলার চারঘাট উপজেলায় মঙ্গলবার (৮ জুলাই) একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘ড্রিংকিং ওয়াটার (জার)’ এবং নিম্নমানের ‘ব্যাটারী পানি’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় হলিদাগাছী এলাকায় অবস্থিত ইমরান পিওর ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানটিকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮’ মোতাবেক ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয় এবং গুণগত মানসনদ প্রাপ্তির পূর্বে সকল প্রকার উৎপাদন ও বিক্রি-বিতরণ বন্ধ রাখতে নির্দেশ প্রদান করা হয়। উল্লেখ্য, ‘ড্রিংকিং ওয়াটার (খাবার পানি)’ পণ্যটি অধিকতর মানসম্মত পরিবেশে, পর্যাপ্ত যন্ত্রপাতির মাধ্যমে প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ করে তৈরি করতে হয়
এবং পণ্যটির মান পরীক্ষণের জন্য কেমিক্যাল ও মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরী থাকা আবশ্যক হলেও তার কোনরকম ব্যবস্থাই ছিলো না প্রতিষ্ঠানটিতে। বরং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিলো খাবার পানি। এছাড়া প্রতিষ্ঠানটিতে ‘ব্যাটারী পানি’ তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি (রিভার্স অসমোসিস মেশিন, অ্যানায়ন, ক্যাটায়ন প্রভৃতি) ছিলো না এবং পরিবেশও ছিলো উৎপাদনের অযোগ্য। ফলে উৎপাদিত পানির টিডিএস মাত্রা অত্যন্ত বেশি থাকায় গাড়ি ও আইপিএস সহ যেকোন ডিভাইসের ব্যাটারীর জন্য তা মারাত্মক ক্ষতিকর। একই সাথে স্বনামধন্য প্রতিষ্ঠানের ব্রান্ড ‘ভলভো’ নকল করে তৈরি করা হচ্ছিলো ব্যাটারী পানি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, চারঘাট, রাজশাহী জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর
হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও