• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয় ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং করবে সরকার : সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী

এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত

প্রভাত রিপোর্ট / ১৮৯ বার
আপডেট : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

প্রভাত ডেস্ক: ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বৃহস্পতিবার (১০ জুলাই) এ সিদ্ধান্ত নেয়া হয়। তানজিনা রইস ছুটি নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছিলেন, তবে নির্ধারিত সময়ের পর তিনি আর দেশে ফেরেননি। এনবিআর একাধিকবার তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠালেও তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ), ৩(গ) ও ১২(১) অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বরখাস্তকালীন তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও