• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

ইরান থেকে বিতাড়িত করা হচ্ছে আফগানদের, দেয়া হচ্ছে না খাবারও

প্রভাত রিপোর্ট / ১৮০ বার
আপডেট : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

প্রভাত ডেস্ক: ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর গত ১৬ দিনে পাঁচ লাখের বেশি আফগানকে বিতাড়িত করেছে ইরান। জাতিসংঘের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর সিএনএনের। গত কয়েক মাস ধরে ইরান ঘোষণা দিয়ে আসছে, তারা নথিহীন লাখ লাখ আফগানকে ইরান থেকে বিতাড়িত করতে চায়। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, গত ২৪ জুন থেকে ৯ জুলাইয়ের মধ্যে পাঁচ লাখ ৮ হাজার ৪২৬ জন আফগান ইরানি-আফগানিস্তান সীমান্ত দিয়ে ইরান ছেড়েছে। সিএনএন বলছে, গত বুধবারেই ৩৩ হাজার ৯৫৬ জন আফগান ইরান ছেড়েছে, মঙ্গলবার এই সংখ্যা ছিল ৩০ হাজার ৬৩৫ জন এবং শুক্রবার সর্বোচ্চ ৫১ হাজার আফগান ইরান ছেড়েছে। নথিহীন আফগানদের ইরান ছাড়ার সময়সীমা হচ্ছে আগামী রোববার।
ইরান ছাড়ার আগে অনেক আফগানি তেহরানের পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। বশির নামে ২০ বছর বয়সী এক যুবক জানান, তেহরানে পুলিশ তাকে বন্দিশালায় আটকে রেখেছিল।
বশির বলেছেন, প্রথমে তারা আমার কাছে ২০০ ডলার নেয়, এরপর একটি বন্দিশালায় পাঠায়। সেখানে আমাকে দুই রাত থাকতে হয়েছে এবং সেখানে আরও ৫০ ডলার দিতে হয়েছে। ওই বন্দিশালায় কোনও খাবার এমনকি পানিও দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বশির। তিনি বলেন, ওই বন্দিশালায় অন্তত ২০০ জন আছেন। সেখানে আমাদের মারত এবং দুর্ব্যবহার করত। এ ছাড়া অনেকেই অভিযোগ করেছেন, সীমান্তে ইরানি গার্ডদের দ্বারা তারা হেনস্থার শিকার হচ্ছেন। কেউ কেউ বলেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে ফেরত পাঠানো হয়েছে।
ইরানে বসবাসরত আফগানরা জানিয়েছেন যে দেশটির মিডিয়াতে প্রচারণার কারণে তাদের রাস্তায় এবং বাজারে অপমান করা হচ্ছে এবং ‘ইসরায়েলি গুপ্তচর’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও