• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী ও তিন সন্তান দগ্ধ

প্রভাত রিপোর্ট / ১৩৮ বার
আপডেট : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী এবং তিন সন্তান দগ্ধ হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ভোর রাতের দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন— রিপন (৩৫), তার স্ত্রী চাঁদনী (২৮), তাদের তিন সন্তান— রোকন (১৪), তামিম (২২) ও আয়েশা (১)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, পুরান ঢাকার সূত্রাপুর কাগজিটোলার একটি বাসায় গ্যাস লিকেজে বিস্ফোরণে দগ্ধ হয়ে শিশুসহ পাঁচজন আমাদের এখানে এসেছে। এদের মধ্যে রিপন ও রোকনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ, তামিমের ৪২ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ দগ্ধ ও এক বছরে শিশু আয়েশার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি দেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি। দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী জাকির হোসেন জানান, তারা ওই বাসায় নতুন উঠেছিলেন। রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। দগ্ধ রিপন পেশায় ভ্যানচালক।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও