• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
এসএসসিতে সামসুল হক খান অ্যান্ড স্কুল কলেজের নজরকাড়া সাফল্য অব্যাহত মেঘনা ব্যাংক সিকিউরিটিজ-এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চকরিয়া গ্রামার স্কুলে এসএসসিতে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন কচুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের অনুদান বিতরণ যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুত কমে যাওয়া নিয়ে উদ্বেগের মধ্যে উৎপাদন বৃদ্ধির তাগিদ দিল পেন্টাগন রাশিয়ার সবচেয়ে ধনী নারীর ব্যবসায়িক সাম্রাজ্য কেন ধ্বংস করে দিতে চায় ইউক্রেন ইতিহাসের উষ্ণতম জুন-জুলাই পেরোল ইউরোপ, আরও বিপদ আসছে নিজের ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও গাজা নিয়ে ট্রাম্পের ১৫ প্রস্তাবে নারাজ নেতানিয়াহু জুলাইয়ে ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ১০৮ হামলা ইসরায়েলিদের

বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে নতুন শঙ্কা

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: ২০২২ সালে শেষবার বাংলাদেশ সফর করেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর বাংলাদেশে ছাত্রজনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর দু’দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের মাটিতে ভারতের নির্ধারিত সিরিজ কেবল পিছিয়েছে। আগামী সেপ্টেম্বরে তাদের সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় আসার কথা থাকলেও আবারও তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারত সিরিজ আয়োজনের সম্ভাবনা ক্রমেই কমে আসছে বলে জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। যদিও এখনও বিসিবির কর্মকর্তাদের আশা– সামনের দিনগুলোতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের কয়েকজন নেতা দিল্লি থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন। সেটিকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
বিসিবির অভ্যন্তরীণ সূত্রের মতে, ভারতকে সেপ্টেম্বরে বাংলাদেশে এনে সিরিজ আয়োজনের ক্ষেত্রে এটি কার্যত কঠিন হয়ে দাঁড়িয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক শীর্ষ বিসিবি কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, ‘সাম্প্রতিক সব ঘটনাপ্রবাহের পর এখন আমি সিরিজটি নিয়ে সন্দিহান। সিরিজের বিষয়ে আমরা ওপাশ থেকে কোনো সাড়া পাব বলে মনে হয় না। সত্যি বলতে সিরিজটি ২৮ আগস্টের মধ্যেই হওয়ার কথা ছিল। হাতে আর কতদিনই বা আছে?’
সিরিজটি পরিকল্পনা অনুযায়ী হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার তা মনে হয় না। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু এই মুহূর্তে বিষয়টি আমাদের সবার নিয়ন্ত্রণের বাইরে।’ তবে আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিল হওয়ার আগপর্যন্ত আশা হারাতে চায় না বিসিবি।
এর আগে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সঙ্গে বিসিবির দূরত্ব বাড়ে। তবে ফেব্রুয়ারিতে বিএনপি শাসিত নতুন সরকার নির্বাচিত হলে গলতে থাকে বরফ। বিসিবি ও বিসিসিআইয়ের বোঝাপড়ায় সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবিও ইতিবাচক মনোভাব দেখিয়ে আসছিল। তবে বাংলাদেশের সতর্কতা সত্ত্বেও ভারতে বসে শেখ হাসিনার সংবাদ সম্মেলন সেই সম্ভাবনাকে অনিশ্চয়তায় রূপ দিয়েছে!


আপনার মতামত লিখুন :
More News Of This Category