• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
এসএসসিতে সামসুল হক খান অ্যান্ড স্কুল কলেজের নজরকাড়া সাফল্য অব্যাহত মেঘনা ব্যাংক সিকিউরিটিজ-এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চকরিয়া গ্রামার স্কুলে এসএসসিতে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন কচুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের অনুদান বিতরণ যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুত কমে যাওয়া নিয়ে উদ্বেগের মধ্যে উৎপাদন বৃদ্ধির তাগিদ দিল পেন্টাগন রাশিয়ার সবচেয়ে ধনী নারীর ব্যবসায়িক সাম্রাজ্য কেন ধ্বংস করে দিতে চায় ইউক্রেন ইতিহাসের উষ্ণতম জুন-জুলাই পেরোল ইউরোপ, আরও বিপদ আসছে নিজের ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও গাজা নিয়ে ট্রাম্পের ১৫ প্রস্তাবে নারাজ নেতানিয়াহু জুলাইয়ে ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ১০৮ হামলা ইসরায়েলিদের

দীর্ঘ পাঁচ বছর পর আবার সিনেমার গানে ফিরলেন আগুন

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : কিংবদন্তি সংগীতজ্ঞ ও চলচ্চিত্রকার খান আতাউর রহমানের পুত্র তিনি। খান আসিফুর রহমান। তবে শ্রোতাদের কাছে পরিচিত আগুন নামে। গত শতকের নব্বইয়ের দশকে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। সালমান শাহ অভিনীত বহু গানে তার কণ্ঠ ছড়িয়ে গিয়েছিল দেশের আনাচে-কানাচে। তবে গত এক-দেড় দশকে গানে নিয়মিত নন আগুন। ২০২১ সালে ‘শত্রু’ সিনেমায় পাওয়া গিয়েছিল তার গান। দীর্ঘ পাঁচ বছর পর আবার সিনেমার গানে ফিরলেন এই শিল্পী।
সম্প্রতি মোস্তাফিজুর রহমান বাবুর ‘স্বপ্নের নায়িকা’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আগুন। গানটির কথা লিখেছেন নিশাত তাসনিম ও সরয়ার হোসেন। সুর ও সংগীত করেছেন আনোয়ার শিকদার টিটন। গানটিতে আগুনের সঙ্গে দ্বৈত গেয়েছেন তানজিনা রুমা।
টিটন জানান, আগুন দেশের চলচ্চিত্রের সোনালি দিনের গায়ক। গানটি করার সময়ই তার কথা মাথায় রেখেছিলেন তিনি। পরে সুর-সংগীত সাজানোর পর শিল্পীকে পাঠান, তিনিও পছন্দ করেন। আনন্দ নিয়েই সেরেছেন রেকর্ডিং।
উল্লেখ্য, সালমান শাহ ও মৌসুমীর প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর গান দিয়ে অভিষেক হয় আগুনের। প্রথম সিনেমার গানেই বাজিমাৎ। এরপর আগুন গেয়েছেন ‘দোলা’, ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘দেনমোহর’, ‘আশা ভালোবাসা’, ‘মায়ের অধিকার’, ‘জীবন সংসার’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘এই ঘর এই সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘বিচার হবে’, ‘প্রেম পিয়াসী’, ‘আম্মাজান’, ‘ম্যাডাম ফুলি’, ‘দুই দুয়ারী’, ‘হাছন রাজা’, ‘১ টাকার বউ’, ‘আমার আছে জল’সহ অনেক সিনেমায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category