• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

বরিশালের রিয়াজের গলাকাটা মৃতদেহ উদ্ধার কুমিল্লায়

প্রভাত রিপোর্ট / ২৬৪ বার
আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫

মো. বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর : কুমিল্লা জেলার তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের ২ নং ওয়ার্ডের গুলবাগ এর উত্তর পাশে পাওয়ার হাউস ওয়াপদার পশ্চিম পাশে গৌরিপুর হোমনা আঞ্চলিক মহাসড়কের পূর্বপাশে গলাকাটা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে তিতাস থানা পুলিশ। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: ১২/০৭/২০২৫ইং তারিখ সকাল ০৮.০০ ঘটিকার সময় মুসলিম পুরুষ, বয়স ৩০ বছর এর গলাকাটা মৃত দেহ পাওয়া যায়।
প্রযুক্তির ব্যবহারে সিআইডির মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় জানা গেছে। তার নাম ইমতিয়াজ (রিয়াজ) পিতা : দুলাল হাওলাদার, মাতা : মাসুদা বেগম গ্রাম পূর্ব রতনপুর থানা কাজির হাট,জেলা বরিশাল।
মৃতের আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, শুক্রবার দিবাগত রাতে যেকোনো সময় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীগন ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে মৃত দেহ ঘটনাস্থলে ফেলে গিয়েছে।
মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ ঘটনাস্থলে পাওয়া আলামত জব্দ করা হয়েছে। লাশের পরিচয় সনাক্তের জন্য তিতাস থানার অফিসার ইনচার্জ মো:শহিদ উল্যাহ সিআইডি ক্রাইম সীন ইউনিটকে সংবাদ প্রদান করলে তারা প্রযুক্তির মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল বরাবর প্রেরন করা হচ্ছে ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও