• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

খুলনায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

প্রভাত রিপোর্ট / ১৬৯ বার
আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

প্রভাত সংবাদদাতা, খুলনা: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় রণক্ষেত্র তৈরি হয়।
এ সময় পুলিশ-সেনাবাহিনী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ছাড়া পুলিশ সাংবাদিকসহ আরও ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পরপরই হামলার শিকার এনসিপির নেতাকর্মীদের উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর তাদেরকে খুলনায় পৌঁছে দেওয়া হয়। বুধবার (১৬ জুলাই) দিবাগত রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ নিরাপত্তা দিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের খুলনায় পৌঁছে দিয়েছে। এর আগে, বিকেলে হামলার প্রতিবাদে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নেয় এনসিপির নেতাকর্মীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে নেতাকর্মীরা গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও