• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

নাজিরপুরে যুগলকৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ৩৯৫ বার
আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মো. বাবুল শেখ,পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী যুগলকৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্র-ছাত্রী, স্কুলের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও অভিভাবকদের নিয়ে এক ব্যতিক্রম ধর্মী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ( ২৯ জুলাই )দুপুরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মন্ডল। স্কুলে শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবকবৃন্দের মধ্যে থেকে পরামর্শমূলক আলোচনা করা হয় ।
অভিভাবক সমাবেশ অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি ও নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব
আবু হাসান খান বলেন, এ সমাবেশের মাধ্যমে অভিভাবকবৃন্দের চিন্তা-চেতনা,পরামর্শ সমূহ ভবিষ্যতে স্কুলে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।তিনি আরও বলেন, শুধু ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শিক্ষক,শিক্ষিকাদের ওপর নির্ভরশীল হলেই চলবে না অভিভাবকবৃন্দকেও শিক্ষার্থীর লেখাপড়ার ব্যাপারে অধিক যত্নশীল হতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ রফিকুল ইসলাম ফরাজী, শ্রীরামকাঠি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ নাসির মল্লিক সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকাগন ও অভিভাবকবৃন্দ। সমাবেশ শেষে প্রধান অতিথি এ বিদ্যালয় থেকে এবছরে জি পি এ ৫ প্রাপ্ত ১৩জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও