• সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
মাঠের মধ্যে ভারতীয় ক্রিকেটারদের অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্বেগ নাকভি-বাবরের কড়া সমালোচনায় শোয়েব আখতার ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচে যত রেকর্ড ৭ মিনিটে চার গোল, ছয় বছরে আর্সেনালের প্রথম ‘বি’ গ্রুপে চার দলেরই সুযোগ আছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠার কোথায় হারল পাকিস্তান, টস, বোলিং নাকি ব্যাটিংয়ে ২৩ ফেব্রুয়ারি শুরু ওয়ানডে ফরম্যাটের বিসিএল : ৪ দলের স্কোয়াড ঘোষণা মৌসুমের শেষ অর্ধে ইউরোপিয়ান ফুটবল : স্পষ্ট হচ্ছে পয়েন্ট টেবিলের চিত্রও অভিনেত্রী তানিয়া বৃষ্টির জন্য দোয়া চাইলেন সহশিল্পীরা অভিনেত্রী হিমাংশি খুরানার কাছে ১০ কোটি টাকার চাঁদা দাবি , নইলে হত্যা

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে সোনা লুটের ঘটনায় গ্রেফতার ৬

প্রভাত রিপোর্ট / ১৫৩ বার
আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫

রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ১৬০ ভরি সোনা ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (৮ মার্চ) সকালে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি লুট হওয়া স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে ডিবি।
এ বিষয়ে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।
গত ২৩ ফেব্রুয়ারি বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে ১৬০ ভরি সোনা ও এক লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল তিনটি মোটরসাইকেলে সাতজন এসে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সোনা ও টাকা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২৪ ফেব্রুয়ারি ব্যবসায়ী আনোয়ার হোসেনের স্ত্রী রামপুরা থানায় মামলা করেন।
ঘটনার পর থেকে থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছায়া তদন্ত শুরু করে। ১২ দিন পর ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ। তবে প্রাথমিকভাবে গ্রেফতার ৬ জনের নাম-পরিচয় জানায়নি পুলিশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও