• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে : প্রেস সচিব নির্বাচিত সংসদ সদস্যদের ও গণভোটের গেজেট প্রকাশ তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা জাতীয় সংসদ নির্বাচনে নিজস্ব শক্তির প্রদর্শন করে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াত চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণ, নিহত ২ বেলা ৩ টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারম্যান চট্টগ্রাম-১৪ আসনে পরাজিত হয়েছেন অলি আহমদের পুত্র ওমর ফারুক জাতীয় সংসদে প্রথমবার যাচ্ছেন তাঁরা ভোটে জিতে আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক

টঙ্গীতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রভাত রিপোর্ট / ১৪৩ বার
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

প্রভাত সংবাদদাতা, গাজীপুর: গাজীপুরে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় কারখানা বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল সাতটায় তাঁরা বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এর ফলে মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ আছে। দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়কে চলাচলকারীরা। অনেকেই হেঁটে তাঁদের গন্তব্যে যাচ্ছেন।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার কথা ছিল ৯ মার্চ। তবে বেতন না দেওয়ায় গতকাল সোমবার সকাল থেকে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করের। পরে বিকেলে শ্রমিকরা বাড়ি ফিরে যান। আজ সকালে শ্রমিকেরা এসে দেখেন অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ সাঁটিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
ওই নোটিশ দেখে শ্রমিকেরা সকাল সাতটা থেকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপযায়ে তাঁরা হোসেন মার্কেট ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে ওই মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়কে চলাচলকারীরা। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা–পুলিশ গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়া চেষ্টা করছেন।
কারখানা কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, ‘এতদ্দ্বারা অত্র কারখানার সকল কর্মী ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১০ মার্চ অনুমান সকাল ১০টার সময় কর্মী ও কর্মচারীগণ নিয়মবহির্ভূতভাবে কাজ বন্ধ করে কারখানার অভ্যন্তরে উচ্ছৃঙ্খল আচরণ করে। কর্মী ও কর্মচারীগণকে কাজে যোগদানের জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্মী ও কর্মচারীগণ কাজে যোগদান থেকে বিরত থাকে। কর্মী-কর্মচারীগণের এই ধরনের আচরণ অবৈধ ধর্মঘটের শামিল। কর্তৃপক্ষ মনে করছে উচ্ছৃঙ্খল কর্মী-কর্মচারীগণ কারখানাতে যেকোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে পারে। যার কারণে কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক ১১ মার্চ হতে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল। পরবর্তীতে কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ যথারীতি নোটিশের মাধ্যমে জানানো হবে।’
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, সকাল সাতটা থেকে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও