• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
উত্তরায় বারে পুলিশের অভিযান, আটক অন্তত ১৪০ জন ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, গ্রেপ্তার দাবি দুঃখপ্রকাশ করে যা বললেন ছাত্রদল সভাপতি রানা প্লাজা ধসের ১৩ বছর পার হলেও বিচার শেষ হয়নি হাজার শ্রমিক হত্যার রাজশাহীতে কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন নেতা হরমুজ পারাপারে রাশিয়াসহ কয়েকটি দেশের ফি মওকুফ করছে ইরান ভারত ও চীন থেকে মানুষ সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে’,: অযৌক্তিক ও রুচিহীন বলে তীব্র সমালোচনা ভারতের মার্কিন অবরোধের চেষ্টা ব্যর্থ, বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প স্পেনকে বহিষ্কার ও বাকি ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র

বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহে রেকর্ড

প্রভাত রিপোর্ট / ১৩৫ বার
আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

প্রভাত রিপোর্ট: বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের সময়সীমা শেষ হয়েছে। এবার মোট ১৮ লাখ ৩৪ হাজার ৭৮২ মেট্রিক টন ধান-চাল সংগ্রহ করেছে সরকার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সোমবার (১৮ আগস্ট) এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয় ঘোষিত অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচি-২০২৫ শেষ হয়েছে শুক্রবার (১৫ আগস্ট)। সরকার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচিতে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, ১৪ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এর বিপরীতে ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন ধান, ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন আতপ চাল সংগৃহীত হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও