• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

ডেমরায় উদ্ধার লাশের পরিচয় মিলেছে: রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত

Reporter Name / ২০৭ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

হাবিবুর রহমান, ডেমরা: রাজধানীর ডেমরায় উদ্ধার অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে বুধবার (২৩ সেপ্টেম্বর)। তার নাম আব্দুস সালাম (২৭)। গত মঙ্গলবার রাতে (২২ সেপ্টেম্বর) কোনাপাড়ার শান্তিবাগ এলাকার নির্মাধীন বহুতল একটি ভবনের লিফটের জন্য বরাদ্ধ পাকা জায়গা থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় লাশের ডান হাত ভাঙ্গা ও রগ কাটাসহ মুখের ডান পাশ ক্ষতবিক্ষত দেখা গেছে। লাশের পড়নে ছিল কালো পেন্ট ও ধূসর রঙের সার্ট। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা গত মঙ্গলবারই কে কারা ওই যুবককে হত্যা করে ঘটনাস্থলে ফেলে গেছে। তবে এ মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানার এসআই মো. আহসান। এদিকে মঙ্গলবার রাতেই মৃতের লাশ শনাক্তের জন্য ডিএমপির সংশ্লিষ্ট ইউনিট ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইউনিট আঙ্গুলের ছাপসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। পরবর্তীতে ওই রাতেই সুরতহাল প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বুধবার ময়নাতদন্ত শেষে লাশ মৃতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত আব্দুস সালাম সিরাজগঞ্জের চৌহালী থানার দত্তকান্দি গ্রামের মাতিন শেখের ছেলে। তিনি ডেমরার শান্তিবাগ এলাকার ফ্রেন্ডশিপ এন্টারপ্রাইজ নামে ব‌ই বাঁধাই কারখানায় কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, এখন পর্যন্ত আব্দুস সালাম হত্যাকান্ডের কোন রহস্য উদঘাটন না হলেও পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। আর মৃতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে ডেমরা থানায় এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category