• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

কারওয়ান বাজারে মালয়েশিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ

প্রভাত রিপোর্ট / ৩১৩ বার
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: গত বছর নির্ধারিত সময়ে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। এতে কারওয়ানবাজার ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীরা জানান, তারা সেই ১৭ হাজার শ্রমিকের মধ্য থেকে এসেছেন, যারা মালয়েশিয়া কর্তৃপক্ষের নির্ধারিত ২০২৪ সালের ৩১ মে সময়সীমার মধ্যে যাত্রা করতে পারেননি। অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া কর্মী মো. কাওসার বলেন, আমাদের ২০২৪ সালের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু এখনো যেতে পারিনি। ৫-৬ লাখ টাকা খরচ হয়েছে, যার মধ্যে বেশির ভাগ ঋণ করে নেয়া।
বিক্ষোভে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু বলেন, আমরা নিঃস্ব হয়ে গেছি। সরকার আশ্বস্ত করেছিল, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।
বিক্ষোভকারীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন: ১. যাদের ই-ভিসা ৩১ মে’র আগে ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র পাননি এবং যারা সব প্রক্রিয়া শেষ করেছেন, তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে। ২. নতুন সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না। ৩. অতি দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং লিখিতভাবে একটি স্মারকলিপি দিতে হবে। ৪. প্রধান উপদেষ্টা ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই স্মারকলিপি জমা দিতে হবে। ৫. লিখিত সময়সীমার মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে সরকারকে অবিলম্বে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ও ক্ষতিপূরণ দিতে হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও