• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাজিরপুরে অনলাইন জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকসহ গ্রেফতার-২ সম্মিলিত সার ডিলার নীতিমালা বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান হারলেও চোখে চোখ রেখে লড়াই করলো বাংলাদেশ ইংরেজি বিভাগ, বাইউস্টের উদ্যোগে প্রফেশনাল কমিউনিকেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স অনুষ্ঠিত পাথরঘাটায় দুটি জবাই করা হরিণ ও ফাঁদসহ হাতেনাতে আটক- ১ দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া বেড়ে কয়েক গুণ ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের মার্কিন নাগরিকদের এখনই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ছাড়তে বলল যুক্তরাষ্ট্র রিয়াদ ও কুয়েত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়: নেতানিয়াহু

পীরগঞ্জ পৌরসভায় আগামী ৫ বছরের জন্য উন্নয়ন বাজেট ঘোষণা

প্রভাত রিপোর্ট / ২০৪ বার
আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা শহর সমন্বয়ক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পৌরসভা কক্ষে আগামী ৫ বছরের জন্য ২৯০ কোটি টাকা প্রাক্কলিত উন্নয়ন বাজেট ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন, পীরগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামালা আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন, পৌর উপ-সহকারী প্রকৌশলী নূর মোঃ শাহজাহান শাহ, পৌর প্রধান সহকারী নূর মোহাম্মদ চৌধুরী, হিসাব রক্ষক রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীবৃন্দ।
সভায় উপজেলার সংষ্কার ও উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সময়ে জেলা প্রশাসক ইশরাত ফারজানা নবনির্মিত পৌর পাঠাগার ও উপজেলা পৌরসভা পরিদর্শন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও