• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

মোটরসাইকেলে এসে প্রাইভেটকারে থাকা বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

প্রভাত রিপোর্ট / ১৮৭ বার
আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

প্রভাত সংবাদদতা,চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। তিনি রাউজান থেকে প্রাইভেটকারে চট্টগ্রামে ফেরার পথে হাটহাজারী এলাকায় অস্ত্রধারীদের হামলার মুখে পড়েন। এসময় গাড়িতে থাকা আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
আবদুল হাকিমের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সূত্র জানিয়েছে, মোটরসাইকেল আরোহী একদল অস্ত্রধারী আবদুল হাকিমের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
জানা গেছে, নিহত আবদুল হাকিম উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং ওই এলাকায় তার প্রতিষ্ঠিত হামিম অ্যাগ্রো নামে একটি গরুর খামারের স্বত্বাধিকারী। পাশাপাশি তার ভেষজ পণ্য ও বালুর ব্যবসাও ছিল।
আবদুল হাকিম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। তবে তার দলীয় পদ-পদবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে আবদুল হাকিম গ্রামের খামারবাড়ি থেকে অন্য একজনসহ ব্যক্তিগত গাড়িতে চড়ে কাপ্তাই সড়ক হয়ে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন। গাড়িতে তিনি চালকের পাশের সিটে বসা ছিলেন। মদুনাঘাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী একদল অস্ত্রধারী তার গাড়ির পিছু নেয়। একপর্যায়ে তারা গাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে গাড়িতে থাকা দুজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আবদুল হাকিমকে মৃত ঘোষণা করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘গুলির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানাতে পারবো। এরপর আইনি প্রক্রিয়ার দিকে যাবো।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও